সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র ৳১২০ হটলাইন: ০৯৬৪৪-২১৭১৪০
Daily Fresh

রিফান্ড ও রিটার্ন নীতি

সর্বশেষ হালনাগাদ: ০৬ অক্টোবর ২০২৬

আমরা চাই আপনি প্রতিটি অর্ডারে সন্তুষ্ট থাকুন। আমাদের পণ্যগুলো খাদ্যজাত হওয়ায় স্বাস্থ্য ও মান রক্ষার জন্য রিটার্নের ক্ষেত্রে নিচের নিয়মগুলো প্রযোজ্য।

মানি-ব্যাক গ্যারান্টি: কাজ না হলে টাকা ফেরত

নিয়ম মেনে খাওয়ার পরও আমাদের হারবাল পাউডারে উপকার না পেলে পণ্যের পুরো দাম ফেরত দেওয়া হবে। শর্তগুলো হলো:

  • পণ্য হাতে পাওয়ার ৭০ দিনের মধ্যে হটলাইন বা WhatsApp-এ জানাতে হবে।
  • প্যাকেটে দেওয়া ব্যবহারবিধি অনুযায়ী প্রতিদিন নিয়মিত খেতে হবে।
  • প্রতিদিন খাওয়ার সময় একটি ছোট ভিডিও করে রাখতে হবে, যাতে দেখা যায় আপনি নিয়ম মেনে খাচ্ছেন। টাকা ফেরতের আবেদনের সময় ভিডিওগুলো আমাদের দিতে হবে।
  • ভিডিও দেখে আমাদের টিম নিশ্চিত হবে যে আপনি নিয়ম মেনে খেয়েছেন এবং তারপরও উপকার পাননি। ভিডিও না থাকলে বা নিয়ম না মানলে এই গ্যারান্টি প্রযোজ্য হবে না।
  • অর্ডার নম্বর বা যে নম্বর থেকে অর্ডার করেছিলেন তা দিতে হবে।
  • প্রতিটি গ্রাহক একটি পণ্যের জন্য একবার এই গ্যারান্টি পাবেন।
  • যাচাইয়ের পর ৭ কর্মদিবসের মধ্যে বিকাশ, নগদ বা রকেটে পণ্যের মূল্য ফেরত দেওয়া হবে। অগ্রিম ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।

৭ দিনের রিটার্ন (প্যাকেট না খুললে)

  • পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে জানালে পণ্য ফেরত দিতে পারবেন।
  • প্যাকেট ও সিল অবশ্যই অক্ষত এবং পণ্য অব্যবহৃত থাকতে হবে।
  • প্যাকেট খোলা, সিল ভাঙা বা ব্যবহার করা পণ্যের জন্য রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নয় (উপরের মানি-ব্যাক গ্যারান্টি ছাড়া)।
  • পণ্য ফেরত পেয়ে যাচাইয়ের পর ৭ কর্মদিবসের মধ্যে পণ্যের মূল্য ফেরত দেওয়া হবে। অগ্রিম ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।

কখন রিটার্ন বা রিপ্লেসমেন্ট পাবেন

  • পণ্য ভাঙা, ফুটো বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে
  • অর্ডারকৃত পণ্যের বদলে ভুল পণ্য বা ভুল প্যাকেজ পেলে
  • পণ্যের সিল খোলা বা মেয়াদোত্তীর্ণ অবস্থায় পেলে
  • পরিমাণে কম পেলে

সবচেয়ে সহজ উপায়: ডেলিভারির সময়ই যাচাই করুন

ডেলিভারিম্যানের সামনে পণ্যটি দেখে নিন। কোনো সমস্যা থাকলে পণ্য গ্রহণ না করে তখনই আমাদের হটলাইনে কল করুন — সেক্ষেত্রে পণ্যের মূল্য পরিশোধ করতে হবে না এবং আমরা সঠিক পণ্য পুনরায় পাঠাব অথবা অগ্রিম ডেলিভারি চার্জ ফেরত দেব।

গ্রহণের পর সমস্যা পেলে

  1. পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হটলাইন, WhatsApp বা ফেসবুক পেজে জানান।
  2. আপনার অর্ডার নম্বর এবং সমস্যার স্পষ্ট ছবি বা আনবক্সিং ভিডিও পাঠান।
  3. পণ্যটি অব্যবহৃত অবস্থায় মূল প্যাকেটে রেখে দিন।
  4. যাচাইয়ের পর আমরা রিপ্লেসমেন্ট পাঠাব অথবা রিফান্ড করব।

যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়

  • প্যাকেট খোলা, সিল ভাঙা বা ব্যবহার করা পণ্য (আমাদের ভুলের কারণে হলে বা মানি-ব্যাক গ্যারান্টির শর্ত পূরণ হলে ব্যতীত)
  • স্বাদ, গন্ধ বা ব্যক্তিগত পছন্দ না হওয়া
  • উপকার না পাওয়ার কারণে ফেরত — এটি উপরের মানি-ব্যাক গ্যারান্টির শর্ত অনুযায়ী হবে, সাধারণ রিটার্ন হিসেবে নয়
  • ভাঙা বা ভুল পণ্যের ক্ষেত্রে ২৪ ঘণ্টা, এবং সাধারণ রিটার্নের ক্ষেত্রে ৭ দিন পার হয়ে যাওয়ার পর জানালে
  • ভুল সংরক্ষণের কারণে পণ্য নষ্ট হলে

অর্ডার বাতিল

  • পণ্য শিপিং হওয়ার আগে বাতিল করলে অগ্রিম ডেলিভারি চার্জ ৳১২০ সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
  • শিপিং হওয়ার পর বাতিল করলে বা কোনো যৌক্তিক কারণ ছাড়া পণ্য গ্রহণ না করলে ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।
  • স্টক না থাকা বা পেমেন্ট যাচাই না হওয়ার কারণে আমরা অর্ডার বাতিল করলে পরিশোধিত সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।

রিফান্ড যেভাবে পাবেন

  • রিফান্ড অনুমোদিত হলে ৭ কর্মদিবসের মধ্যে যে মাধ্যমে পরিশোধ করেছিলেন (বিকাশ / নগদ / রকেট) সেই নম্বরে টাকা পাঠানো হবে।
  • আমাদের ভুলের কারণে রিটার্ন হলে ফেরত পাঠানোর খরচ আমরা বহন করব।
যেকোনো সমস্যায় যোগাযোগ করুন — হটলাইন: ০৯৬৪৪-২১৭১৪০, WhatsApp: +৮৮০১৭৩১৪৬২৬০৪
কল করুন অর্ডার করুন